মালদা

AWBSRU এবং মালদা মেডিক্যালের সহযোগিতায় বানভাসিদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির পুরাতন মালদার মহিষবাথানীতে

বন্যার জলে নেমে যাওয়ার পর গ্রামবাসীদের রোগের হাত থেকে বাঁচাতে রবিবার বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবির করা হল পুরাতন মালদার মহিষ বাথানীর কদমতলি গ্রামে। AWBSRU এর মালদা শাখার সদস্যদের উদ্যোগে এবং মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারদের সহযোগিতায় আজ এই স্বাস্থ্য শিবির করা হয়। এখানে প্রত্যেকটি রুগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয় এবং এই শিবির থেকে ওষুধ বিতরনও করা হয়।

            উদ্যোগতারা জানান, বন্যার পরে বানভাসি মানুষরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পরে। তাদেরকে সেই সমস্ত রোগ থেকে বাঁচাতে তারা বানভাসি মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন।